স্মার্ট মেহেরপুর বিনির্মাণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

স্মার্ট মেহেরপুর বিনির্মাণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এর আওতায় "স্মার্ট মেহেরপুর বিনির্মাণ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রাশসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল-জান্নাহ (আইটি ‍শিক্ষা), অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বস, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহামান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন, অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।