সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের কিবরিয়া নামের এক ব্যক্তির ২৫ কাঠা জমির গমের গাছ আগাছানাশক বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে একই গ্রামের বেনির নেসা মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কিবরিয়া ২ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। আসামীরা হলেন, একই এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে শুকুর আলী (৫০), মৃত মোজাম শেখের ছেলে আব্দুল্লাহ (৫৮)।
এজাহার সূত্রে জানা গেছে, শুকুর আলী ও আব্দুল্লাহর সাথে কিবরিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান। শুক্রবার (১২ ডিসেম্বর) জমি দেখভালকারী জাহাঙ্গীরের মাধ্যমে খবর পেয়ে জমিতে গিয়ে দেখে সমস্ত গাছে বিষ প্রয়োগ করা হয়েছে। গাছগুলো পুড়ে বিবর্ণ হয়ে গেছে। এর আগেও আব্দুল্লাহ আমাকে বিভিন্ন সময় হুমকি দিতো। এই জমি সে চষে দেবে এবং কোনপ্রকার ফসল করলে তা বিষ দিয়ে পুড়িয়ে দেবে। পারলে তুই যা খুশি তাই করে নিস। এ ঘটনায় আমার অনুমানিক ছত্রিশ হাজার) হাজার টাকার ক্ষতি হয়েছে। তাদের মাধ্যমে আমার বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ ভবিষ্যতে আমার আবাদী ফসলের ক্ষতি হওয়ার আশংকা আছে।







