মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

সবার সংবাদ প্রতিবেদক:

গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অক্সফোর্ড স্কুল চত্বর থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। মশাল মিছিলের নেতৃত্ব দেন 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদ ইসলাম। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাসিম রানা বাঁধন, সদস্য ইসতিয়াক আহমেদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ, আমির হামজা, সাহেব মাহমুদসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। পাশাপাশি  গাজীপুরে  বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর যে হামলা হয় তার তীব্র প্রতিবাদ ও পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।