মেহেরপুর আমঝুপিতে সূর্যমূখী চাষ, ভীড় জমাচ্ছে সেলফি পাগল ও টিকটকাররা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর আমঝুপিতে সূর্যমূখী চাষ, ভীড় জমাচ্ছে সেলফি পাগল ও টিকটকাররা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় তৈলবীজ উৎপাদন কেন্দ্র আমঝুপি বিএডিসির ফার্মে ভীড় জমিয়েছে সেলফি পাগল ও টিকটকাররা। সেজেছে সূর্যমূখীর রঙ্গে রাঙ্গানো শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে। খোপায় হলুদ ফুল। এ যেন এক বিনোদন কেন্দ্র আর পর্যটকদের মিলন মেলা। প্রকৃতির এই আবিরাম সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিনই সূর্যমূখি এই ফুলের সমারাহ দেখতে ভিড় জমাচ্ছে প্রকৃতি প্রেমী ও তরুণ-তরুণীরা।

দর্শনার্থীদের পদচারনায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সূর্যমূখী বাগান। মানুষের ভিড় সামলাতে বসানো হয়েছে পাহারাদার। বছর জুড়ে নানা ধরনের সবজির বীজ উৎপাদন হয়ে আসছে আমঝুপি বিএডিসির এই ফার্মে। সূর্যমূখীর তেল ও বীজের চাহিদা পূরনের জন্য এই চাষের উদ্দ্যোগ নেই কর্তৃপক্ষ। মোট চার হেক্টর জমিতে চাষ হচ্ছে এ তৈলবীজ। কয়েক বছরে সোস্যাল মিডিয়ার বদৌলতে কৃষি খামারটি ফুল প্রেমিদের পদচারনায় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

জেলার আশপাশের কয়েক জেলার মানুষ প্রতিদিন ভিড় করছেন এই সূর্যমূখী বাগানে। পরিবার পরিজন, তরুণ তরুণীসহ নানা বয়সের মানুষ কিছুটা বিনোদনের জন্য ছুটে আসছেন এই স্থানটিতে। পিছিয়ে নেই টিকটক তৈরি করা যুবক ও যুবতীরা। ভাইরাল হওয়াসহ এত বড় সূর্যমূখী বাগানে বিনোদন খুঁজতে আসছেন তারা। কেউবা আসেন নাটকের কোন বিশেষ চরিত্র রুপায়নের দৃশ্য ধারণে।

দু’চোখ যতদুর যায় শুধু ফুলের সমারোহ। এ যেন হলুদ আর সবুজের মিলন মেলা। সূর্যদ্বয়ের সময় থেকে সূর্যঅস্ত পর্যন্ত সূর্যের দিকে মুখ করে থাকে এই ফুলটি। দিন দিন বিনোদনের স্থানগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, মানুষ বঞ্চিত হচ্ছে বিনোদন থেকে কিন্তু নতুন করে প্রকৃতির মাঝে এমন সৌন্দর্য পরিবার পরিজন নিয়ে দেখতে এসে খুশি দর্শনার্থীরা। ঘুরে ঘুরে দেখছে সূর্যমূখী ফুলের সমারাহ। এমন সৌন্দর্যে ছবি ও ঘুরতে পেরে বেশ খুশি তারা। অন্যদিকে দর্শনার্থীদের পদচারনায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সূূর্যমূখী বাগান। 

সেলফি তুলতে আসা ভাটপাড়ার সোহেলী ও আকতার জানান, লোকমুখে শুনেছি এখানে সূর্যমুখী ফুলের ক্ষেত আছে ও সুন্দর দৃশ্য তাই লোভ সামলাতে না পেরে এখানে ছবি তুলতে এসেছি। বন্ধু বান্ধবীদের সাথে সেলফি তোলা ছাড়াও ঘোরাঘুরি করা হচ্ছে। বেশ ভালই লাগছে। একই কথা জনালেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ছাত্রী সুমনা ও রজনী।

নাটোর থেকে পিকনিকে আসা পর্যটকদের সাথে আলাপ করে জানা গেছে, তারা মুজিবনগরে এসেছিলেন। এখানে সৃর্যমুখীর বাগান আছে আর তা দেখতে সুন্দর শুনতে পেয়ে বেড়াতে আসা। শুধু বিনোদন কেন্দ্রই নয়, এটি ভোজ্য তেলের চাহিদা পুরণ করবে বলেও মন্তব্য করেন তারা। অনেক টিকটকার জানান, এর আগে সূর্যমূখী ফুলের নাম শুনেছেন কিন্তু দেখেননি। এখন এই ফুলের সানিধ্যে পাচ্ছেন তারা। শোস্যাল মিডিয়ায় এই বাগান দেখে আসছেন তারা। এখানে এসে বেশ ভালো লাগছে।

আমঝুপি বিএডিসি ফার্মের পাহারাদার আমিরুল ইসলাম জানান, প্রতিদিন কয়েক হাজার লোকের সমগম হয় এই ফুল বাগান দেখতে। ৫ জন পাহারায় থেকেও হিমশিম খেতে হচ্ছে তাদের। ফুল ফোটার আগ থেকেই বিভিন্ন বয়সী নারী পুরুষের সমাগম হয়। বিভিন্ন বয়সী নারী পুরুষ এখানে আসেন এক চিলতে বিনোদনের জন্য। অনেক সময় ক্ষেতের ভিতরে ঢুকে সেলফি ও ছবি তোলার কারণে ক্ষেতের ক্ষতি হচ্ছে। তারপরও বিনোদনের জন্য এখানে আসায় কিছুটা সহ্য করতে হচ্ছে।

মেহেরপুর আমঝুপি বিএডিসি ফার্মের উপ-সহকারী পরিচালক আবু তাহের সরদার জানান, সূর্যমূখীর এই বীজ শুধুমাত্র বাংলাদেশেই নয় বরং বিদেশেও এই বীজ রপ্তানি হয়। সূর্যমূখীর তেল ও বীজের চাহিদা পুরণের জন্য এই চাষের উদ্দ্যোগ নেয়া হয়েছে। বিনোদনের জায়গা কম থাকায় এই বাগানটিতে উপচে পড়া ভিড় হচ্ছে দর্শনার্থীদের। এখানে এসে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন সূর্যমূখি চাষে।