সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নিজ উদ্যোগে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পৌরসভার ৪নং ওয়ার্ড বেড় পাড়ার এক অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) পৌরসভার মেয়রের নিজ কার্যলয়ে ওই নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।
এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সকল পর্যায়ে নারীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকারের নানা উদ্যোগে নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ আরো প্রসারিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেহেরপুর পৌরসভা থেকে বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, অর্থিক সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সেলাই মেশিন একটি পরিবারের চালিকা শক্তি হতে পারে তাই। যা ব্যবহার করে নিজের আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ঘটাতে হবে। এসময় পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।







