সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগরে ভবরপাড়া গ্রামে ২৫ শতক জমির কলাই ও ছোলা কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাদী হয়ে জমির মালিক ইব্রাহিম হোসেন (২৩) মুজিবনগর থানা একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগে উল্লেখিত ভবরপাড়া গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে লাভলু (৪০), প্রদীপ মন্ডলের ছেলে লাবু, উজ্জলের ছেলে সৌকত, ইব্রাহিম হোসেনের নামে ক্রয় কৃত দুই দাগে মোট ২৫ শতক জমির কলায় ও ছোলা তারা নষ্ট করেছে।
পরবর্তীতে মাঠে অবস্থানরত সাক্ষী ভবরপাড়া গ্রামের খোকা শাহ এর ছেলে বাহার, ন্যাড়া মরনের ছেলে নাসির তাদের সাথে কথা বললে তারা আসামিদের ব্যাপারে বিষয়টি সুনিশ্চিত করেন। অভিযোগে আরো উল্লেখিত যে পরে ইব্রাহিম হোসেন আসামী পক্ষের সাথে কথা বলতে গেলে তারা স্থানীয় লোকের মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকি ও প্রাণনাশের ভয় দেখান। এঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জমি এবং ফসলের মালিক ইব্রাহিম হোসেন।







