সবার সংবাদ ডেস্ক:
বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, জেলা সেচ্চাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলি, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একই সময়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম চাদু, সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, শহর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







