সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আনারুল ইসলাম তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকালে এলাকার মুরুব্বীগণ তার সাথে উপস্থিত ছিলেন।
এর আগে বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলামের সমর্থনে আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত কর্মী এসে আনারুল ইসলামের বাড়িতে ভিড় জমাই। পরে আনারুল ইসলামকে সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর আনারুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন সুষ্ঠ, অবাধ নির্বাচন হলে আমি আবার নির্বাচিত হবো।






