গাংনীর কাথুলী ইউপির উপ-নির্বাচনে জিনারুল বিজয়ী
অন্যান্য মেহেরপুর

গাংনীর কাথুলী ইউপির উপ-নির্বাচনে জিনারুল বিজয়ী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার পদের উপ-নির্বাচনে জিনারুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক ১৩শ ৪০ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহারুল ইসলাম (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ৮শ ৯৪ ভোট ।

এছাড়াও মহব্বত আলী (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৬৫ ভোট এবং রকিবুল ইসলাম (মােরগ) প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৫ ভােট।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভােটগ্রহণ চলে।

নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান কল্লোল জানান,নির্বাচন অবাধ-সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ভােটগ্রহণের একদিন আগে থেকে কেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তৎপর ছিল। এ ওয়ার্ডের মােট ভোটার সংখ্যা ৩ হাজার ৫শ ৮৭ জন। এবং ভােট পােল হয়েছে ২ হাজার ৫শ ২৪ ভােট।