সবার সংবাদ ডেস্ক:
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌছে দিতে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড যুব মহিলা লীগের উদ্যোগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনুর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
মেহেরপুর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুতশোভা মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, পৌর সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শাহীন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বশিরা পলি। এসময় ১ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি দিলরুবা খাতুনসহ উঠান বৈঠকে যুব মহিলা লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






