সবার সংবাদ ডেস্ক:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য পদের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন করেছেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর ও গাংনীর আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।







