সবার সংবাদ ডেস্ক:
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও য্বুলীগ নেতা রেজাউল ইসলাম রেজা নির্বাচনী প্রচারণা করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর ও গাংনী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করে উন্নয়নের বাকী কাজগুলো এগিয়ে নিতে আমরা সবসময় তৎপর। এ কারণে নৌকা মার্কায় ভোট প্রদান ছাড়া কোন বিকল্প নেই।
সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা আরো বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনে সংসদ সদস্য পদে আমি নিজে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। এ আসনে অনেকেই হয়তো মনোনয়ন প্রত্যাশী। তবে জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকার টিকেট দেন না কেন। আমাদের মূল লক্ষ্য নৌকাকে বিজয়ী করতে হবে।







