মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে দুজনের আত্মহত্যা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে দুজনের আত্মহত্যা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে পারিবারিক কলহের জেরধরে মজিবনগরের নাজিরাকোনা গ্রামে ও গাংনীর দেবিপুর গ্রামে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের সেদু মালের ছেলে জানালী মাল (৬০) ও গাংনী উপজেলার দেবিপুর গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী পানশুনা খাতুন (৬৫)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মুজিবনগরের নাজিরাকোনা গ্রামের জানালী মাল দির্ঘদিন বেকার থাকাই ছেলেদের সাথে বিরোধ হয়। বিভিন্ন সময় পরিবারের নানা কটু কথার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে গাংনী উপজেলার দেবিপুর গ্রামের পানশুনা স্বামী ও সন্তানের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।