সবার সংবাদ ডেস্ক:
অবরোধ সফল করতে মেহেরপুরের গাংনীতে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার দিবাগত রাত ১০টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কে এ মশাল মিছিল করা হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। অবরোধ সফল করার আহবান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।






