গাংনীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা কৃষি অফিস এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান  হোসেন।

এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, রাইপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ( মেম্বার) আতিয়ার রহমান আজাদ।