সবার সংবাদ ডেস্ক:
ভারতে অনুষ্ঠিত প্রযুক্তি মেলায় এবাব বেসিসের নেতৃত্বে এবার ৩১টি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ৫ জন প্রতিনিধি এই মেলায় অংশ নিয়েছিল। মেলায় ৮৫ টি দেশের নামি-দামি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবা সমূহ তুলে ধরে এই মেলায়।
বেসিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসিসের ওয়েব সার্ভিস স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ার এবং ইওয়াইহোস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেরপুরের কৃতি সন্তান ইমরান হোসেন (ছবিতে ডানে)। ইমরান হোসেন বলেন, এই মেলাতে সর্বমোট ৮৫টি দেশের কোম্পানি অংশগ্রহণ করে এবং তাদের সেবাসমূহ প্রদর্শন করে।
যার ফলে বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক প্রবণতা সম্পর্কে অংশগ্রহণকারি বেসিস সদস্যদের ধারণা আরো স্পষ্ট হয়েছে। ইন্ডিয়া সফটের মাধ্যমে এই মেলাতে অংশগ্রহণকারী ৮৫টি দেশের মধ্যে বেসিসের ক্যাটালগ বিতরণ, বেসিস সদস্যদের সেবা সম্পর্কে জানানো এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং করা হয়েছে।







