সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক মাস্টার, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান হিরন, মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবান, গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, সদস্য সচিব জীবন আকবর গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টু, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদ হাসিব, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীন রেজাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।







