সবার সংবাদ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্য দিবস, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মুজিবনগরে প্রস্ততিমূলক সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ।







