মেহেরপুরে ব্রাকের ওরিয়েন্টেশন সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ব্রাকের ওরিয়েন্টেশন সভা

সবার সংবাদ ডেস্ক:

ব্র্যাকের উদ্যোগে টিবি কন্ট্রোল প্রোগ্রামের আওতায় ধর্মীয় নেতা, শিক্ষক, ইমাম ও কমিউনিটি লীডারদের সাথে সচেতনতামূলক কার্যক্রম টিভি ম্যালেরিয়া এইড ও কোভিড-১৯  সহ অন্যান্য সংক্রামক রোগ বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের দিকে মেহেরপুর সিডিপি মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর ব্রাকের জেলা সমন্বয়কারী মনিরুল হুদার সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস। অন্যদের মধ্যে ব্র্যাকের এরিয়া সুপারভাইজার আহসান হাবিব,সিডিপি প্রোগ্রাম কর্মকর্তা জন পি বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশনে টিবি রোগ কিভাবে ছড়ায়। এ থেকে সুরক্ষিত থাকার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও অন্যান্য সংক্রামক রোগ এইচআইভি এইডস, কোভিড-১৯  বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।