মেহেরপুরে শীত মৌসুমে জমে উঠেছে কালাই রুটির ব্যবসা
টপ নিউজ অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে শীত মৌসুমে জমে উঠেছে কালাই রুটির ব্যবসা

সাকিব হাসান রুদ্র:

শীতের এই সময়ে কালাই রুটি মানুষের একটি অন্যতম প্রিয় খাবার

শীতের এই সময়ে কালাই রুটি মানুষের একটি অন্যতম প্রিয় খাবার। মেহেরপুরে জমে উঠেছে কালাই রুটির ব্যবসা। মেহেরপুরের বেশ কয়েকটি স্থানেই কালাইরুটির দোকান পাওয়া যায়। 

মেহেরপুরে কালাই রুটির চাহিদা অনেক বেশি। মেহেরপুর শহরের পাবলিক লাইব্রেরী মোড়, হোটেল বাজার এবং বড় বাজারে এই কালাই রুটির দোকানগুলো দেখা যায়। দোকানগুলো বেশির ভাগ মালিক পুরুষ। কেউ কেউ একা কেউ আবার কর্মচারী নিয়ে বেঁচছেন এই কালাইরুটি।

শুধু মাত্র শীত কালেই এই রুটি তৈরি করেন বলে জানান তারা। কালাই রুটি বেঁচে সংসার খরচ সহ ছেলেমেয়েদের লেখাপড়াও চালাচ্ছেন তারা। ছোট থেকে বয়স্ক সব ধরনের মানুষ ই এই রুটির প্রধান ক্রেতা।এছাড়াও ভোজনরসিক মানুষটা তো আছেই।

বিকাল থেকেই ভিড় জমতে শুরু করে এই সকল কালাই রুটির দোকানগুলোতে। মাসকলাই এর ডালের গুরা আর চালের গুঁড়া মিশিয়ে তৈরি করা এই কালাই রুটির সাথে দেওয়া হয় ঝাল ভর্ত্তা,বেগুন ভর্তা এবং শুঁটকি মাছের ভর্তা।

এ সম্পর্কে কালাই রুটি বিক্রেতা বলেন, শীতের এই সময়ে ভালোই বেচাকেনা করছি। দিনে প্রায় ১ শত রুটি বেচাকেনা করতে পারি। এই রুটি বিক্রি করে সংসার সহ ৩ ছেলে মেয়ের লেখাপড়া চালাচ্ছি।

কালাই রুটি কিনতে আসা আশরাফ বলেন, আমাদের বাড়িতে সবাই এই কালাই রুটি খেতে পছন্দ করে তাই প্রতিদিন ই ৩-৪ টা বাড়িয়ে নিয়ে যায়।