কুতুবপুর ইউনিয়ন পরিষদে মহিলাদের মাঝে চাউল বিতরণ
অন্যান্য মেহেরপুর

কুতুবপুর ইউনিয়ন পরিষদে মহিলাদের মাঝে চাউল বিতরণ

সবার সংবাদ ডেস্ক: 

মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুস্থ অসহায় নারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভিডাব্লিউবি চাউল বিতরণ করা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা উপস্থিত থেকে ভিডাবিøউবি চাউল বিতরণের উদ্বোধন করেন।

ভিডাব্লিউবি  চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মোঃ আমজাদ হোসেন, ২ নং ওয়ার্ড সদস্য মোঃ গোলাম মর্তুজা, ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ আশরাফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ গোলাম হোসেন, ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ আনিফুল ইসলাম,  ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আবুল কাশেম, ও সংরক্ষিত মহিলা সদস্য তিন জন ও উপস্থিত ছিলেন ।