গাংনী উপজেলা পরিষদ কার্যালয়ে তালা দিলেন বিএনপি নেতাকর্মীরা
অন্যান্য মেহেরপুর

গাংনী উপজেলা পরিষদ কার্যালয়ে তালা দিলেন বিএনপি নেতাকর্মীরা

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি নেতা কর্মীরা। বুধবার (১৪ আগষ্ট) দুপুরে কার্যালয়ে তালা লাগানোর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু জানান, দীর্ঘদিন যাবত অনিয়ম দুর্নীতির মাধ্যমে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় পরিচালিত হয়ে আসছিল। ক্ষমতার দাপট দেখিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক দুর্নীতি করে আসছিলেন।

সরকারী টাকায় কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাত করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকিও দিয়েছেন চেয়ারম্যান এমএ খালেক।

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আবার ১৫ আগস্ট পালনের নামে দেশকে অস্থিতিকর পরিবেশ তৈরীর লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করছেন এমএ খালেক।