গাংনীতে ছাত্রলীগের কর্মী সমাবেশ
অন্যান্য মেহেরপুর

গাংনীতে ছাত্রলীগের কর্মী সমাবেশ

সবার সংবাদ ডেস্ক:

বিএনপি, জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, ও নৈরাজ্যর প্রতিবাদে মেহেরপুরে গাংনীতে কর্মী সমাবেশ করেছে ছাত্রলীগ। শুক্রবার (২৮ জুলাই) বিকালে মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্যের নিজ বাসভবনে সামনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউজ্জামান সামির সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-০২ (গাংনী)  আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল। এসময় বিভিন্ন ইউনিয়ান ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মারা উপস্থিত ছিলেন।