সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১০টার সময় উপজেলা সভাকক্ষে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম আবেগাপ্লুত অশ্রু সিক্ত হয়ে পড়েন।
এ সময় তিনি মুক্তিযুদ্ধের সুতিকাগার মেহেরপুরের মুজিবনগরকে নিয়ে তার স্বপ্নের কথা ব্যাক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে মুজিবনগরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আরও কিছু স্থাপনা নির্মিত হবে যাতে করে মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরো জানতে পারে। এছাড়াও এ জেলার সার্বিক উন্নয়ন হবে বলে আশা করেন। এছাড়াও জেল প্রশাসকের সহধর্মিণী দেওয়ান ফেরদৌস আরাও বক্তব্য রাখেন। তিনি বলেন সরকারি চাকুরীতে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হবে এটায় নিয়ম।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম,অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা বৃন্দ।







