গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭ তম বার্ষিক সাধারণ সভা
অন্যান্য মেহেরপুর

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭ তম বার্ষিক সাধারণ সভা

সবার সংবাদ ডেস্ক:

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অফিস প্রাঙ্গনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার মাহফুজ আলমের সঞ্চালনায়, সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত, মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)   (গ) অঞ্চল ডিরেক্টর আরিফ হাসান, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গোপালনগর কো-অপারেটিভ ইউনিয়নের সহ-সভাপতি সাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আবু নাঈম ডালিম, সদস্য ইনসান আলী ও আনিদুল ইসলামসহ গোপালনগর অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারী এবং গোপালনগর ক অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের  সদস্যবৃন্দরা।

মুজিবনগরে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে গড়ে ওঠে গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। গ্রামের সাধারণ জনগোষ্ঠীর নিজেদের টাকার সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে ওঠা মুজিবনগর উপজেলার সবথেকে বড় ক্রেডিট ইউনিয়ন গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। এই ক্রেডিট ইউনিয়ন স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন স্কিম এর আওতায় তাদের ৩৭৭০ জন সদস্যদেরকে সেবা দিয়ে যাচ্ছে।