সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভোযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এদিন সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন শোভোযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা খান্দেকার শহিদুর রহমান। এসময় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিববৃন্দ।







