গাংনী শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান
অন্যান্য মেহেরপুর

গাংনী শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  সন্ধ্যায় গাংনী মটর শ্রমিক অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী মটর শ্রমিক ইউনিয়ানের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও কার্যকারী সভাপতি মাহাবুবর রহমান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ও ফুলেল শুভেচ্ছায় কমিটির সকল সদস্যদের বরণ করে নেওয়া হয়।