গাংনীর ভামেরদহ গ্রামের রফিকুল মেম্বারের ইন্তেকাল
অন্যান্য মেহেরপুর

গাংনীর ভামেরদহ গ্রামের রফিকুল মেম্বারের ইন্তেকাল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না--রাজিউন)। রফিকুল সাহারবাটী ইউনিয়নের ভামেরদহ গ্রামের বিলপাড়ার মৃত মোছাব উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়,রফিকুল ইসলাম কয়েকদিন যাবত শরীরের হার্টজনিত কারণে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে স্ট্রোক করেন। এসময় পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার এম কে রেজা জানান, রফিকুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। এদিকে রফিকুল মেম্বারের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শুক্রবার বাদ যোহর ভোমরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে তার জানাজা শেষে ভোমরদহ  গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।