ডিবিএল সিরামিক লিমিটেডের উদ্যোগে গাছের চারা বিতরণ
অন্যান্য মেহেরপুর

ডিবিএল সিরামিক লিমিটেডের উদ্যোগে গাছের চারা বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিবিএল সিরামিক লিমিটেডের উদ্যোগে খান ট্রেডিং মেহেরপুরের আয়োজনে কামদেবপুরে ৬০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে এই গাছের দ্বারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হোসেন। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেরফুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ মিরাজুল ইসলাম, মোহাম্মদ আক্কাস আলী, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ ফুরকান আলী, মোঃ রুহুল আমিন, মোছাঃ তমজিদা পারভীন, ডিবিএল এর প্রতিনিধি এনাম ও জামাতুল।