সবার সংবাদ ডেস্ক:
আগামী ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম এবং ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর গাজী রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
সভায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উভয় দিবসের প্রতিপাদ্যকে উপজীব্য করে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির আয়োজনে দিবসসমূহ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।







