সবার সংবাদ ডেস্ক:
সমন্বিত কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতের সদস্যদের মাঝে দুই দিনব্যাপী বিশেষ আবাসন নিশ্চিত করে দেশি মুরগি পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার সুবিদপুরে মঙ্গলবার ও বুধবার দুইদিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দারিদ্র বিমোচন সংস্থা ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় ২৫ জন খামারীকে বিশেষ আবাসন নিশ্চিত করে দেশি মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সৈয়দ ছাকিবুল ইসলাম, দারিদ্র বিমোচন সংস্থার সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা রুহুল আমিন সরদার, সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ, উজলপুর শাখার শাখা ব্যবস্থাপক মি. বানবা মন্ডল প্রমুখ।
দুইদিন প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণাথীদের মাঝে প্রতি জনকে ৬’শ টাকা করে মোট ১৫ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে দেশি মুরগির খাদ্য ব্যবস্থাপনা, দেশি মুরগির রোগ বালাই দমন, দেশি মুরগির টিকাদান কর্মসূচি, দেশি মুরগির বাচ্চার যত্ন, শীতকালে দেশি মুরগির বাচ্চার মৃত্যুর হার হ্রাস করা, দেশি মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করা ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে।
এছাড়া রানীক্ষেতের টিকা ও পক্সের টিকা কিভাবে প্রদান করা হয়, সেটা হাতে-কলমে শেখানো হয়। ২৫ জন প্রশিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ, খাতা কলাম, দেশি মুরগির কৃমিনাশক, ভিটামিন ঔষধ, জ্বরের ও ব্যথা নাশক ঔষধ, এন্টিবায়োটিক বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।







