গাংনী মটমুড়া ইউপির নব-নির্বাচিত মেম্বারের শপথগ্রহণ অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনী মটমুড়া ইউপির নব-নির্বাচিত মেম্বারের শপথগ্রহণ অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপির ২ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার (সদস্য) পলিয়ারা খাতুনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু শপথ বাক্য পাঠ করান।

এসময় গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য লাভলী খাতুন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রæয়ারি মাসে ওই ওয়ার্ডের মেম্বার আব্দুস সোবহান নিজ বাড়িতে হলুদ সিদ্ধ করতে গিয়ে গরম পানির কড়াইয়ের মধ্যে পড়ে ঝলসে যান। গুরুতর আহতাবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি।

পরে এই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার (সিইসি)। গত ২৫ মে ওই ওয়ার্ডে উপ-নির্বাচিত অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুস সোবহানের স্ত্রী ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।