সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, কেক কাটা, শিশুদের গল্পবলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিচার বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিচার বিভাগের সদস্যরা পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমেই র্যালি সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ।
পরে জেলা জজের নেতৃত্বে বিচার বিভাগের বিভিন্ন আদালতের বিচারকগণ আদালত চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় জেলা জজ দিনটির গুরুত্ব তুলে ধরে বলেন-বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল বলেই এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব ভ‚খন্ড, একটি জাতীয় পতাকা, একটি ভাষা, একটি সংবিধান পেয়েছি। তাই এই দিনটি জাতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। পরে জেলা জজ আদালত মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠান হয়। শেষে ব্যাক্তি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর উপর স্মৃতিচারণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সেলিম রেজার সঞ্চালনায় বিচার বিভাগের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ-(২য়) এইচ এম কবির হোসেন, সিনিয়র সহকারী জজ বেল্লাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম বর্ণালী রাণী সহ বিচার বিভাগ মেহেরপুরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।







