সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা তাঁতী লীগের আহবায়ক সুবাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এর আগে সেখানে কেক কাটা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তাঁতী লীগের সদস্য সচিব আরিফুল ইসলাম মানিক, মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহবায়ক খালেক শেখ, জেলা তাতী লীগের সদস্য সাকিবুর রহমান সাক্কু, সদর থানা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা, মোনাখালী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মোহাম্মদ সাহেব।







