বাড়ি মেহেরপুর গ্রুপের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

বাড়ি মেহেরপুর গ্রুপের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

বাড়ি মেহেরপুর গ্রুপের উদ্যোগে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় এই মানবতার দেয়াল উদ্বোধন করা হয়। আপনার প্রয়োজনীয় পোশাক নিয়ে যান এবং অপ্রয়োজনীয় পোশাক রেখে যান এই  শ্লোগানে, বাড়ি মেহেরপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন এমএম নুরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় বেশ কিছু শীতের পোশাক দিয়ে মানবতার দেয়ালের উদ্বোধন করেন বাড়ি মেহেরপুর গ্রæপের এডমিন এবং মডারেটররা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন আসাদুজ্জামান খান, মডারেটর মোহাম্মদ রিনু, নাসরিন বিনতে  মেরাজ, সদস্য আর কে রাজু সহ আরও অনেকে।

গেল কয়েকদিন  মেহেরপুরে শুর হয়েছে ব্যাপক শীত আর এই শীতে যাতে করে শীতের পোশাক পরে অসহায় হতদরিদ্র মানুষেরা শীত নিবারণ করতে পারে তাই বাড়ি মেহেরপুর গ্রুপের এই উদ্যোগ। বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন মডারেটরদের প্রত্যাশা এই মানবতার দেয়াল থেকে মেহেরপুরের অসহায় হতদরিদ্র মানুষরা উপকৃত হবেন। তাই তারা সকলের অপ্রয়োজনীয় পোশাক বাড়ি মেহেরপুর গ্রুপের মানবতার দেয়ালে রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন।