মেহেরপুরে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা পেলেন বীর নিবাস
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা পেলেন বীর নিবাস

সবার সংবাদ ডেস্ক:

একাত্তরের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পেলেন নিজস্ব বাড়ী। দরিদ্র ও অসহায় মুক্তিযোদ্ধা যাদের ঘর নির্মানের সামর্থ ছিল না তাদের জন্য বীর নিবাস নির্মাণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই বীর নিবাসের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলায় তিনটি উপজেলায় ৩৪টি বীর নিবাসের চাবি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ১১টি, মুজিবনগর উপজেলায় ১১টি এবং গাংনী উপজেলায় ১২টি বীর নিবাস রয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার স্ব স্ব উপজেলার বীর নিবাসের চাবি হস্তান্তর করেন। পর্যায়ক্রমে দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সকলেই প্রধানমন্ত্রীর এ উপহার পাবেন বলে জানা গেছে।