সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের মেহেরপুরের গাংনী উপজেলা ও গাংনী পৌর শাখার সদস্যদের পরিচিতি ও আলাচেনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিলুপ্ত প্রায় সুস্থ বিনোদনের মাধ্যম ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির শিকড় দর্শক নন্দীত যাত্রাশিল্পকে ফিরিয় আনার প্রত্যয়ে গাংনীতে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার সময় গাংনীর ঐতিহ্যবাহী নাট্যক্লাব ‘সীমান্ত অপেরা’র নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর শাখার সদস্যদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সীমান্ত অপেরার সমন্বয়কারী ও গাংনী যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি আলী আজগর। সভার শুরুতেই যাত্রাশিল্প’ উন্নয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্যে এবং যাত্রাশিল্পের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন যাত্রাশিল্পের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে পূণ্উজ্জীবিত করতে আলাচেনা সভায় অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করেন উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যাত্রাশিল্পী আনোয়ার হোসেন পাশা, সমাজ সেবক সাহান আলী, কৃষিবিদ ও যাত্রামোদী আমজাদ হোসেন, গাংনী যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দীন।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায়- এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যাত্রাশিল্প সংগঠক গাংনী পৌর শাখার সভাপতি মো. কুতুব আলী, সাধারণ সম্পাদক আকবর আলী, মেহেরপুর সদর যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য গিয়াসউদ্দীন, কামাল হোসেন মেম্বার, প্রবীণ যাত্রাশিল্পী ও চিকিৎসক শরিফউদ্দীন ঠান্ডু, কালু হোসেন মেম্বার,যাত্রাশিল্পী ও সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, যাত্রাশিল্পী বিলকিস পারভীন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, সাহাবউদ্দীন প্রমুখ।
সবশেষে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শিল্পীদের মাঝে পরিচয়পত্র (কার্ড) বিতরণ করা হয়। পরিচিতি সভায় গাংনী উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, কার্যনিবার্হী কমিটির সদস্য,নিবার্হী সদস্যবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে আগত যাত্রাশিল্পী ও মেহেরপুর জেলা পর্যায়ের বিশিষ্ট নাট্যশিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।







