সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
সভায় এমপি পত্নি লাইলা আরজুমান শিলা, গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দি, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নান কর্মসূচী হাতে নিয়েছে গাংনী উপজেলা প্রশাসন।







