সবার সংবাদ ডেস্ক:
র্যালী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসেসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর বাজুস জেলা কার্যলয় থেকে একটি র্যালী বের করা হয়।
বাজুস মেহেরপুর জেলা শাখার সভাপতি কিশোর কুমার পাত্র ও সাধারন সম্পাদক শেখ মোমিনের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় বাজুস কার্যলয়ে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বজুসের সভাপতি কিশোর কুমার পাত্র।
মেহেরপুর বাজুসের সাধারণ সম্পাদক শেখ মোমিনের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মনা, অর্থ সম্পাদক ইমাদিুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে আতিথিতিদের মিষ্টমুখ করানো হয়। মুজিবনগর ও গাংনী উপজেলা বাজুসের উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়েছে।







