গাংনীতে বিষপানে আত্মহত্যার চেষ্টা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বিষপানে আত্মহত্যার চেষ্টা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে সীমা খাতুন (১৯) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। সোমবার সকালে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা চেষ্টা করে। সীমা খাতুন সাহারবাটি  গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে সীমা খাতুন বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মাসুদ জানান, সীমা আক্তারের অবস্থা খারাপ হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।