অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সমাপনী
অন্যান্য মেহেরপুর

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সমাপনী

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ৪০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে  মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কো-অর্ডিনেট সাইফুল ইসলাম প্রমূখ।