সবার সংবাদ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয় ।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। আয়াজেনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামিম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার নাছিমা খাতুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।







