বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে আলোচনা সভা
অন্যান্য মেহেরপুর

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে আলোচনা সভা

সবার সংবাদ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী ও ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী কর্মীসূচি আওতায় মেহেরপুরে আলোচনা সভা,কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা,কবিতা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা সাহিত্য পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি মোঃ আবুল হাশেম এবং মোঃ সাদিকুর জামান সেন্টু।

জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় এসময় সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক এস.এম মান্নান, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান, সাহিত্য সম্পাদক আবু লায়েস লাবলু, নাট্য সম্পাদক মিনারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, সদস্য রাকিবুল হাসান রিপন, মোঃ জাহিরুল ইসলাম পিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।