সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ )বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি শিক্ষা) লিউজা-উল-জান্নাহ, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম প্রমুখ।
পরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







