মেহেরপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রোগ্রাম ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান তুষারের সঞ্চালনায় এসময় জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।