গাংনীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই দিনমজুরের মৃত্যু
অন্যান্য মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই দিনমজুরের মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীর কল্যাণপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ দিনমজুর সাহাদুল ইসলাম (৫০) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী।

বুধবার রাত নয়টার দিকে শীত নিবারনের জন্য আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। সাহাদুল ওই গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী জানান, বুধবার রাত নটার দিকে শীত নিবারনের জন্য বাড়ির পাশে আগুনের কুন্ডলী করে সাহাদুল। হঠাৎ ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়।

প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।