সবার সংবাদ ডেস্ক:
গাংনী উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু গতকাল গাংনী উপজেলা নির্বাহি অফিসার হিসাবে যোগদান করেছেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম। এসময় গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা,সাধারণ সম্পাদক মাহাবুব আলম, যায়যায় দিন ও ৭১ টিভির প্রতিনিধি মজনুর রহমান আকাশ, গাংনী রিপোর্টস ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাহাজুল সাজু, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি আতিক স্বপন,দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল,বাংলা টিভি ও ঢাকা পোষ্ট এর প্রতিনিধি আক্তারুজ্জামান, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাব্বি আহমেদ,আজকের পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম কবি,পল্লি টিভির প্রতিনিধি ইজাজ উদ্দীন ছোটন, মেহেরপুরের চোখ এর বার্তা সম্পাদক মীর শামিমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।







