মেহেরপুরে ছহিউদ্দিন বিশ্বাসের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ছহিউদ্দিন বিশ্বাসের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি,  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক জাতীয় পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে স্বরণসভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা গবেষনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর হাসানুজ্জামান মালেক, উপাধ্যক্ষ মহাসীন আলী, সহকারী অধ্যাপক মাসুদ রেজা, প্রভাষক ড. আলিবদ্দিন, ছাত্রলীগ নেতা রাতুল প্রমুখ।

এর আগে কলেজে নির্মিত মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক/কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।