মেহেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে যুবকদের শীর্ষক ভূমিকা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুব উন্নয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মো: রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ঢাকা যুব উন্নায়নে পরিচালক (প্রশাসন) আব্দুল হামিদ খান প্রমূখ। এসময় যুব উন্নায়নে কর্মকর্তারা, বিভিন্ন বয়সের যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।