সবার সংবাদ প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে শীতার্ত দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রোজ সোমবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার জনাব জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা টীম ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা টীমের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাকের এই মানবিক কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ব্র্যাকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







